
কে এম সোহেব জুয়েল ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির প্রবীন নেতা মোঃ ইমাম হোসেন মৃধা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের মৃধা পরিবারে জন্ম গ্রহন করেন ইমাম হোসেন মৃধা। তার পিতার নাম মৃত আলহাজ্ব আবদুল লতিফ হোসেন মৃধা তিনি দীর্ঘদিন ধরে সরিকল বন্দরে সুনামের সাথে ব্যাবসা করে অবশেষে মৃত্যু বরন করেন । তার মৃত্যুর পর পুত্র ইমাম হোসেন মৃধা শক্ত হাতে ও সুনামের সাথে পিতার ব্যাবসার হাল ধরেন। বাবার আদর্শ ধরে রেখে পুত্র ইমাম হোসেন মৃধা একই ভাবে সরিকল বন্দরে ব্যাবসা করে আসছেন। অপরদিকে তার( ইমাম)ভাই মোঃ হেদায়েত হোসেন মৃধা একই বন্দরে প্রতিষ্ঠিত ব্যাবসায়ি হিসেবে দীর্ঘ দিন ধরে কাপরের ব্যাবসা করে আসছেন এবং ওই বন্দরের বর্তমান সভাপতি হিসাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সুনামের সাথে কাজ করে আসছেন ছোট ভাই হেদায়েত ।
রাজনৈতিক জীবনে তিনি ( ইমাম) বিএনপিতে কোন পোষ্ট পজিশন নেয়ার ইচ্ছে পোষন করেন নাই এবং দলিয় পোস্ট পজিশন নেয়ার মত কোন লোভ লালসাও সৃষ্টি হয় নাই তার জীবনে এমনটাই জানিয়েছেন ইমাম হোসেন মৃধা।
তিনি (ইমাম) আরো বলেন, জীবনের শুরু থেকেই বিএনপিকে ভাল বেসে জীবনের শেষ প্রান্তে পৌছাইয়েছেন তিনি। স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।
ইমাম হোসেনের ঘনিষ্ঠদের দাবি, তিনি সততা, জবাবদিহিতা ও জনসেবাকে গুরুত্ব দেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে ব্যাপক এ ছারাও তিনি বিভিন্ন সময় মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতাও করে থাকেন।
রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানান প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেনও তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ইমাম হোসেন মৃধার প্রত্যাশা, দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলীয় সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যের বিভিন্ন মহলে চেয়ারম্যান হিসেবে ইমামের বিকল্প অন্য কিছু ভাবার চেষ্টা করছেননা তারা।