বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার – নিকোলাস বিশ্বাস ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আ-ঘাতে জামাই নিহ-ত গোদাগাড়ীতে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটির শপথ গ্রহন রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়- যাব: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হাম-লাকারী মা-দক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শা-স্তির দাবিতে মানববন্ধন মহেশপুরে সুধী-জনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময় গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষ-ণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ নলছিটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সুবিধপুর ইউনিয়ন বিএনপির নেতা নিজাম খান

পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৩৬ টি শাড়ি বিতরণ করেছে পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা। দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।জাতীয় আদিবাসী পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়। এর অংশ হিসেবে ১ নম্বর নিতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ছয়জন নারীকে শাড়ি দেওয়া হয়।শাড়ি সহায়তা পাওয়া নারীরা হলেন—কাপালির মোড় টিয়াপাড়ার শ্রীমতি অনুবালা, মনোহরপুরের শ্রীমতি শেফালী মারডী, সাঁকো দিঘীর শ্রীমতি গোলাপি পাহান, বিজলী পাড়ার শ্রীমতি ঝারো উড়াও, বিষ্ণপুর, শ্রীমতি মঙ্গলি উড়াও এবং নিতপুর সদরের শ্রীমতি মনসা রানী ঋষি।এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়েছে।পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সবার আশীর্বাদ ও শুভকামনা কামনা করা হয়।ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin