বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

শার্শায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী শার্শা, নিজামপুর, লক্ষ্মণপুর, বাহাদুরপুর ও বেনাপোল ইউনিয়নের মোট ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।

​পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। একই সঙ্গে এলাকার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

​এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, সহসভাপতি আহম্মদ আলী শাহিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

​এছাড়াও লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির নেতা ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা শাহিন আলম খা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব ও মোজাফফর উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক সালাহ উদ্দিন মান্না এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin