শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় করতোয়া নদীতে কচুরিপানার ঘের দেয়ায় দুর্গাপূজার প্রতিমাবিসর্জন নিয়ে শঙ্কায় হিন্দু সম্প্রদায় গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় ফজলুল হক (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফজলুল হক বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিনায়েকপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।গতকাল বিকেলে প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন থানায় বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।অভিযোগে বাদী উল্লেখ করেন, আমার বাড়ী ও বিবাদীর বাড়ী পাশাপাশি। আমার স্বামী একজন প্রবাসী। আমি রাস্তা-ঘাটে ও বাড়ীর আশপাশ দিয়া চলাফেরার পথে বিবাদী ফজলুল হক মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়া উত্ত্যক্ত করে ও আমার সাথে শারীরিক সম্পর্ক গড়তে চায়। আমি উহাতে রাজি না হলে বিবাদী আমাকে (নাজমা) বিভিন্ন ধরনের ভয়ভীতি, গ্রাম ছাড়া ও জীবনাশের হুমকি প্রদান করে। এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার শ্বশুর-শ্বাশুড়ী ও দেবরের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে ১ লক্ষ ১০ হাজার টাকা অন্যায় ভাবে দাবি করছেন। আমার নারীত্ব ও টাকা পাওয়ার জন্য তিনি ক্ষমতাশীন দলের ভয় দেখিয়ে আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে আরও মামলা করে পুলিশে ধরিয়ে দিবেন বলেও হুমকি দিচ্ছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আমি ও আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি।এ ব্যাপার উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক তপন জানান, বাদীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin