শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View

কে এম সোহেব জুয়েল ঃআসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কয়েকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দিতে স্থানীয় কয়েকজন দোকানদার বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, আর কিছুদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বছর কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী বাজার ও আশপাশের এলাকায় মোট ছয়টি মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানের সঙ্গে আলোচনা করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন কলসকাঠীর স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকার।

উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নিজ অর্থায়নে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গত এক সপ্তাহ ধরে কলসকাঠী বাজারসহ আশপাশের বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এরই মধ্যে বাজার ও কয়েকটি মন্দিরে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি কলসকাঠী বাজার ও খাদ্যগুদাম সংলগ্ন সড়কে সিসি ক্যামেরা স্থাপন করতে গেলে স্থানীয় কয়েকজন দোকানদার এতে বাধা দেন। এমনকি ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ দিতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এখনো সিসি ক্যামেরা স্থাপন করা সম্ভব হয়নি।

কলসকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ বলেন, “বাজারের কয়েকজন দোকানদার সিসি ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দিয়েছেন। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করছি।

উদ্যোক্তা ফাহাদ খন্দকার বলেন, কলসকাঠী ইউনিয়নবাসীর সেবায় কাজ করে যাচ্ছি। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্য আবুল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে কলসকাঠীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছু স্থানে এখনো কাজ চলমান রয়েছে। জনস্বার্থের এ কাজে কারও বাধা দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে কর্মকারপাড়া, কালিখোলা, রাম ডাক্তার বাড়ির সামনে, মিহির কর্মকারের বাড়ির সামনে, এনজিও আশা অফিসের সামনে এবং মসজিদ সংলগ্ন এলাকাতেও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। কলসকাঠী ইউনিয়নের উন্নয়ন ও দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। কোথাও কেউ সমস্যা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin