সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-হালুয়াঘাটে এমপি রুবেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

হালুয়াঘাট প্রতিনিধিঃ
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল-বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সরকার সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একজন ক্রীড়ামোদী।

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার ৮ নং নড়াইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব কাওয়ালীজান গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান ওমর রুবেল বলেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় এলাকার তরুণ ও শিশুরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়, যা গ্রামবাসীর মধ্যে উৎসবের আমেজ তৈরি করে।​সংসদ সদস্য সালমান ওমর রুবেল তার বক্তব্যে বলেন:মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজনগুলো আমাদের ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং এলাকার উন্নয়নে কাজ করে যাব। পরে প্রধান অতিথি খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin