শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

সলঙ্গাকে উপজেলা বাস্তবায়নে নতুন আশার বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দীর্ঘদিনের দাবীর অগ্রগতি ও করণীয় নির্ধারণের লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় তর্কবাগীশ পাঠাগার মিলনায়তনে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সলঙ্গা তর্কবাগীশ পাঠাগার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন,সলঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়ন করা। প্রশাসনিক জটিলতা কাটিয়ে এ দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে জোর দাবী উত্থাপনসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সভায় তিনি সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দাবীর যৌক্তিকতা তুলে ধরে সংশ্লিষ্ট মহলে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আজ শনিবার বেলা ১১ টায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সলঙ্গা থানা কৃষকদলের সভাপতি কে.এম আহসান হাবীব,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি কে.এম শহিদুল ইসলাম মজনু,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমদ, আব্দুর রহিম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়াও সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা সলঙ্গার ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে দীর্ঘদিনের দাবী দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করতে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin