শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

শারদীয় দুর্গাপূজা- উদযাপন  উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১১ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ১ অক্টোবর রোজ বৃহস্পতিবার 

জেলা পুলিশ, নীলফামারীর আয়োজনে পুলিশ সুপার, নীলফামারীর এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে নীলফামারী  জেলার সকল পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ফরহাদ  হোসেন খাঁন  পুলিশ সুপার, নীলফামারী।   

এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে  বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে নীলফামারী  জেলা পুলিশ। 

সাইবার ক্রাইম মনিটরিং সেল্ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

তিনি আরও বলেন, পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা;  পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় মোহসিন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)নীলফামারী। অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম-সেবা নীলফামারী সার্কেল,অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম  ওহিদুন্নবী (সৈয়দপুর সার্কেল)নীলফামারী।জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগন  এবং  উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্ট এর উপযুক্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin