রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় পুলিশের সাঁ-ড়াশি অভি-যানে হে-রোইন ও ম-দসহ ৭ মা/দক স/ন্ত্রাসী গ্রেফতার চাঁদপুর থেকে নি-খোঁজ সংখ্যালঘু পরিবারের চারজন সপরিবারে উ-দ্ধার ধুরইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জাহাঙ্গীর ড,এনামুল হকের রো/গমুক্তি কামনায় তানোর বিএনপির দোয়া মাহফিল মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ বুলবুলি পাখি নিয়ে কিছু কথা গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জী/বন ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তানোরে ধানখেত কৃষকের লা-শ উদ্ধার

মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় সরকারি ছুটির দিনেও কৃষকদের স্বার্থে মাঠপর্যায়ে তৎপর রয়েছে কৃষি বিভাগের কর্মকর্তাগণ। সারাদেশে সার সংকটের খবরের মধ্যে রাজশাহীর মোহনপুরে বিভিন্ন সারের দোকান ও মজুত পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন। পরিদর্শনকালে তিনি সারের মজুত, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
এদিকে পরিদর্শনকালে মোহনপুরে সার নিয়ে বড় ধরনের কোনো সংকটের চিত্র পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান। কৃষকদের যাতে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত হয়, সে বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। কৃষকবান্ধব এই তৎপরতায় স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।কৃষকেরা নিয়মিত কৃষি বিভাগের নজরদারি চলমান রাখার দাবি করেছেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin