
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্ত্ততি নিচ্ছেন ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
জানা গেছে, ধুরইল ইউপি বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। স্থানীয় রাজনীতির শীর্ষ মহল সবুজ সঙ্কেত দিয়ে তাকে মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।তার প্রার্থী হবার খবরে একটি বিশেষ মহলের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে।তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে তিনি পচ্ছন্দের শীর্ষে রয়েছেন।
স্থানীয় বিএনপির তৃণমূলের তরুণ নেতা-কর্মীরা বলছে,বার বার একই নেতৃত্ব নয় তারা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই। তরুণ নেতৃত্ব হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে জাহাঙ্গীর আলমের পরিচ্ছন্ন ও একটা নিজস্ব অবস্থান তৈরী হয়েছে।এদিকে তরুণ প্রজন্মের স্বত্বঃস্ফুর্ত সমর্থন নির্বাচনে জাহাঙ্গীরকে আশাবাদী করে তুলেছে। কারণ এবার ভোটারদের সিংহভাগ তরুণ। আদর্শিক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন তরুণ নেতৃত্ব জাহাঙ্গীর আলম এখানো সবার কাছে সমান জনপ্রিয়।
খোঁজ নিয়ে জানা গেছে.জাহাঙ্গীর আলম পারিবারিকভাবে ও বংশপরম্পরায় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। ছাত্র জীবনেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ছাত্রদল-যুবদল হয়ে এখন ধুরইল ইউপি বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। এলাকার উন্নয়ন, সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক- সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে ইউপি জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। এদিকে ভোটারদের সিংহভাগ তরুণ। এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেব জন ও কর্মীবান্ধব তরুণ নেতৃত্ব জাহাঙ্গীরকে বেছে নিয়েছেন।এবার তারা যেকোনো মুল্য তরুণ একজন প্রতিনিধি নির্বাচনে বদ্ধপরিকর। অন্যান্য সবকিছু তার অনুকুলে রয়েছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে মনে করছেন আমজনতা।পিয়ারপুর এলাকার বিএনপির কর্মী রেজাউল ইসলাম,পালশার আফজাল হোসেন, ময়ারমোড় এলাকার বকুল ও রাজ্জাক বলেন, অনেককে তো দেখলাম এবার একজন নতুন মানুষকে বিশেষ করে তরুন নেতৃত্ব চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। কারণ বিগত দিনে কে কতটা উন্নয়ন করেছে সেটা তো আমাদের জানা, একবার তরুণ নেতৃত্ব দিয়ে দেখি কি হয়।
ইতমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। আর এই অল্প দিনেই তার তার মেধা,গ্রহণযোগ্যতা ও উন্নয়ন কাজ দিয়ে সকলের দৃস্টি আকর্ষণে সমর্থ হয়েছেন।অনেকে এক বা একাধিক মেয়াদে দৃশ্যমান যে উন্নয়ন করতে পারেননি,জাহাঙ্গীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অল্প দিনেই সেই উন্নয়ন ছাড়িয়ে গেছেন।
ইউপিবাসী এবার তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। তিন জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন,আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলে স্থানীয় সাংসদের সহযোগিতায় তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে ইউপির অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। এই জন্য সকলের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।
এদিকে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন তাকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। এবিষয়ে
এবিষয়ে ধুরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদন্দীতা করবেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি ইউপিবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদক প্রতিরোধ, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে ধুরইলকে স্মার্ট ইউপি হিসেবে গড়ে তুলবেন।#