রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় পুলিশের সাঁ-ড়াশি অভি-যানে হে-রোইন ও ম-দসহ ৭ মা/দক স/ন্ত্রাসী গ্রেফতার চাঁদপুর থেকে নি-খোঁজ সংখ্যালঘু পরিবারের চারজন সপরিবারে উ-দ্ধার ধুরইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জাহাঙ্গীর ড,এনামুল হকের রো/গমুক্তি কামনায় তানোর বিএনপির দোয়া মাহফিল মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ বুলবুলি পাখি নিয়ে কিছু কথা গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জী/বন ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খায়রুন মুজিব আহলুস সুন্না মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তানোরে ধানখেত কৃষকের লা-শ উদ্ধার

গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

মুহাম্মদ মুনতাসীর মামুন, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, গলাচিপা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, জাকির হোসেন মুন্সি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সংসদীয় আসনের প্রতিনিধি আবু নাঈম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা।

এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান, যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রাসেল প্যাদা, আবুল হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম খানসহ বিএনপি, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin