
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কে সৈয়দপুর বিমানবন্দরে পুলিশ সুপার নীলফামারীর অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে দিনাজপুর সফরে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি কে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ সুপার নীলফামারী মেনহাজুল আলম পিপিএম ।
মন্ত্রী নীলফামারী জেলার দায়িত্বে থাকায় এসময় তিনি জেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় জনাব এ.কে.এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল, নীলফামারী, রেজাউল করিম, অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানা, নীলফামারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।