শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :-

নীলফামারী জেলায় বি-চার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

 ২৮শে নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় দেওয়ানি মোকদ্দমা ও ফৌজদারী মামলা সমূহে উদ্ভূত সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে  নীলফামারী জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ‘বিচার বিভাগীয় সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নীলফামারী জিয়া উদ্দিন মাহমুদ  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন  পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম,নীলফামারী। 

সভায় পুলিশের পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে মামলার সমস্যা সমূহ চিহ্নিত করে তা নিষ্পত্তির লক্ষ্যে যথা সময়ে এই ধরনের সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানানো হয়। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষার্থে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে পারস্পারিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বিচার বিভাগের সম্মানিত বিচারকগণ, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ পিপি, জিপি, সিভিল সার্জন এর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin