শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :-

ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬০ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলালে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ ফাইমা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ক্ষেতলাল থানা চত্বরের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ফাইমা বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ভাতআন্দা গ্রামের মোঃ তহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই।” আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin