বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টারের সমর্থনে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বোনকোলা গ্রামে মঙ্গলবার এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে শত শত নারী ভোটার ও সমর্থক অংশগ্রহণ করেন। আয়শা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকহাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টার । অন্যদের মাঝে বক্তব্য দেন ফাতেমাতুজ্জহুরা, পারভিন খাতুন ও সানজিদা খাতুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টার বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন ছাড়া একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব নয়। আমি নির্বাচিত হলে এলাকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি, বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিতকরণ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব ইনশআল্লাহ। সমাবেশে উপস্থিত নারী ভোটাররা প্রার্থীর বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানান এবং আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টার আরো বলেন, অবহেলিত মানিকহাট ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। আমি মানিকহাট ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই জানিয়ে তিনি বলেন ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে মানিকহাট ইউনিয়নের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মানিকহাট ইউনিয়নকে পরিকল্পিত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে রতন মাস্টার ইউনিয়ন বাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্থানীয়রা জানান, রতন মাস্টার একজন শিক্ষিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি মানিকহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণ যোগ্য প্রার্থী হিসেবে রতন মাস্টারকে তারা এগিয়ে রেখেছেন। উল্লেখ্য, বিএনপির জন্মলগ্ন থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত রতন মাস্টার বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। এদিকে বিগত আওয়ামী শাসন আমলে বিভিন্ন ধরণের হামলা মামলার শিকার কারাবরণকারী দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষীত বিএনপি নেতা রতন মাস্টারের ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin