বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশি আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ (২০২৬ সাল) দুপুর ১২টার নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশি আসাদ মোল্যা ঘরের মধ্যে প্রবেশ করে ধর্ষণ করে। একপর্যায়ে বাদীর মেঝো মেয়ে বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদ ভুক্তভোগী শিশুকে ছেড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ভুক্তভোগী শিশুর বাবা ও মাকে খবর দিলে তারা বাইরের কাজ ফেলে রেখে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
এরপর ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন (২৫ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।
এ মামলার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং একই সাথে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin