বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

বরিশাল কেন্দ্রীয় কা-রাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি ব-ন্দী- ব্যবস্থাপনায় বাড়তি চাঁপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭১ Time View


কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী অবস্থান করছেন। ৬৫০ জন বন্দী ধারণ ক্ষমতাসম্পন্ন এই কারাগারটিতে বর্তমানে বন্দীর সংখ্যা প্রায় ১৪শ' জন। ফলে নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় প্রায় ১১৫ শতাংশ বেশি বন্দী নিয়ে পরিচালিত হচ্ছে কারাগারটি। এতে কারাগারের আবাসন,দৈনন্দিন ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে বাড়তি চাঁপ তৈরি হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কারাগারে পাঠানোর কারণে বন্দীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের মতে, একটি কারাগারের নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা দ্বীগুনের বেশি হলে আবাসন ব্যবস্থাপনা থেকে শুরু করে খাবার পরিবেশন, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পরে। একই সঙ্গে বন্দীদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেও কারা কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

সূত্রমতে, ৬৫০ জনের ধারণক্ষমতার বিপরীতে প্রায় ১ হাজার ৪০০ বন্দী থাকায় স্বাভাবিকভাবেই কারাগারটির ওপর অতিরিক্ত চাঁপ তৈরি করেছে। ধারণক্ষমতার তুলনায় এতো বিপুলসংখ্যক বন্দীকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার আওতায় রাখা কারা কর্তৃপক্ষের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কারাগারে বন্দীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এজন্য কারাগারের ব্যবস্থাপনায় বাড়তি চাঁপ তৈরি হলেও বন্দীদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে।

সার্বিকভাবে কারাগারে বন্দীর সংখ্যা ধারণ ক্ষমতার তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাওয়ায় বন্দীদের মানবিক জীবনযাপন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। এ পরিস্থিতিতে কারাগারের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধার সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin