
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।শনিবার (২১ নভেম্বর) সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ লতিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন, সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম আকাশ (২৭) এবং ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে মোঃ জসিম (৩৭)।