বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু,অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬১ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

রাসুল (সাঃ) ইসলাম ধর্মের জিম্মাদারি দিয়ে গেছেন তার উম্মতগণের উপর। সেই ধারাবাহিকতায় মুসলমান ধর্মাবলম্বীরা নবীর দেয়া দ্বায়িত্ব পালন,জীবন বিধান সঠিকভাবে পরিচালিত করতে ও সেই চেষ্টা অব্যাহত রাখতেই গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার ২০শে নভেম্বর ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী রবিবার ২২শে নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এই বৃহৎ সমাবেশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড় সংলগ্ন রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা ও দূর দূরান্ত থেকে মুসল্লিদের সমাগম হয়েছে। আয়োজকদের প্রত্যাশা,তিন দিনের এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন।

শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। আয়োজকরা জানান,ইজতেমার তিন দিনে ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন। এতে দ্বীনি আলোচনা,ইসলামের দাওয়াত ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছেন। দেশি-বিদেশি জামাতের অংশগ্রহণে এবারের ইজতেমায় আন্তর্জাতিক পরিমণ্ডলেরও উপস্থিতি রয়েছে।

ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথী আহসান হাবীব চিনু ও রুবেল মন্ডল জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত স্বেচ্ছাসেবীদের পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠ প্রস্তুত,প্যান্ডেল নির্মাণ, অস্থায়ী অজুখানা,টয়লেট,গোসলখানা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে জেনারেটর। সেইসাথে চিকিৎসা টিমও কাজ করছে।

জানা গেছে,গাইবান্ধা জেলার সাতটি উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা ইজতেমায় যোগ দেবেন। বিপুলসংখ্যক মানুষের সমাগম বিবেচনায় রেখে মাঠের ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিক, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল এবং গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য,দেশি-বিদেশি জামাতের অংশগ্রহণ এবং ব্যাপক মুসল্লি সমাগমের মধ্য দিয়ে গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin