
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট বাজার এলাকায় যৌথ অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।শুক্রবার (২০ নভেম্বর) ফেনী-সোনাইমুড়ী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটো রিকশাও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মদনপুর গ্রামের হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরিয়া ইউনিয়নের মইশাই গ্রামের তাইজুল ইসলাম (২৫)।অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সেনবাগ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে মামলাটি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।