শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-শস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী তারেক রহমানের জন্মদিনে বরিশালে দোয়া-মিলাদ স-শস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ ক-ল্যাণসভা অনুষ্ঠিত  সেনবাগে ৪৮ বোতল বিদেশি ম-দ ও ২ কেজি গাঁ-জাসহ ২ মা-দক ব্যবসায়ী গ্রেপ্তা-র বেনাপোল সীমান্তে বিজিবির অ-ভিযান, ১৫ লাখ ৮৮ হাজার টাকার চো-রাচালানি পণ্য আ-টক তানোরে বিএনপি নেতা মজিবুরের নেতৃত্বে আ-গুন সন্ত্রা-স ও নৈ-রাজ্যের প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল তানোরে অ-সময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষ-তি ‎সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রু-ট নির্ধারণ ‎পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে

তারেক রহমানের জন্মদিনে বরিশালে দোয়া-মিলাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে কুরআন খতম ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল দশটায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখা ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান এবং শেবাচিম ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ প্রমুখ।

সবশেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin