বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি”

ডিমলায় নিলা-মে ক্রয়কৃত জমিতে পাকা ধান কাটতে বা-ধা ও প্রা-ণনাশের হু-মকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২০ Time View

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী ডাংগাপাড়ার মালয়েশিয়া প্রবাসী উমর ফারুকের সহধর্মিণী মিনা আক্তার বেবী সরকারীবিধী মোতাবেক ১৯৭০ সালে  নিলামে ক্রয় কৃত জমি বন্দর খড়িবাড়ী মৌজার ৩৬৪৪ দাগে ৪৩ শতাংশ জমি যাহার জে,এল নং ১৭,বি,এস নং১৩১৬, বি,এস দাগ ৫৩০৩ বিদ্যমান রয়েছে। 

জমির মালিকানা, দলিল ও দীর্ঘদিনের ভোগদখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ হাবিবুর রহমান বাবু,হাসিবুর রহমান লাবু,আবুল খায়ের হাদী, হামিদুর রহমান দিপু  পাকা ধান কাটতে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেন মিনা আক্তার বেবী। 

 বিরোধপূর্ণ ৩৬৪৪ নম্বর দাগের জমির মালিকানা বিভিন্ন সময়ে বণ্টননামা, ক্রয়-বিক্রয় ও নিবন্ধিত দলিলের মাধ্যমে হস্তান্তর হয়েছিল। 

 ১২ জানুয়ারি ১৯৫৯ তারিখে নিবন্ধিত ৭০১ নম্বর বণ্টননামা দলিলের উল্লেখ রয়েছে। ওই দলিলের মাধ্যমে হালিমা খাতুন জমির অংশপ্রাপ্ত হন। 

পরবর্তী সময়ে ১৪ জানুয়ারি ১৯৫৯ তারিখের নিবন্ধিত কবলা দলিলের মাধ্যমে আবহার উদ্দিন আহমদ ও মাহমুদ হোসেনের কাছে জমি হস্তান্তরের বিবরণ দেওয়া হয়েছে। 

পরবর্তীতে ডিমলা একোয়ার্ড এস্টেট সার্টিফিকেট আদালতের ৬১৩/১৯৬৮ নম্বর মামলার সূত্রে ১২ সেপ্টেম্বর ১৯৭০ তারিখে মনসুর হোসেন জমির অংশ নিলামে ক্রয় করেন। ।

এ ছাড়া ১৩ জানুয়ারি ১৯৭১ তারিখের ৩১২ নম্বর কবলা দলিলের মাধ্যমে জমির বিভিন্ন অংশ রওশন আরা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।

 বাদীপক্ষের দাবি, পরবর্তী বিএস জরিপে সংশ্লিষ্ট জমির রেকর্ড ও খতিয়ান যথাযথভাবে তাঁদের স্বত্বের পক্ষে প্রচারিত হয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তাঁরা জমি ভোগদখল করে আসছেন।

পরবর্তী সময়ে ১৭ মার্চ ২০২১ তারিখের একটি হেবা দলিলের মাধ্যমে জমি হস্তান্তর। এসব দলিল ও রেকর্ডের ভিত্তিতে বাদীপক্ষ নিজেদের জমির বৈধ মালিকানা ও ভোগদখল করে আসছেন। 

মিনা আক্তার বেবী আরও বলেন, দীর্ঘদিন ধরে জমিতে চাষাবাদ করে আসলেও প্রতিপক্ষরা জমির দখল নিয়ে বিরোধ সৃষ্টি করছেন। চলতি মৌসুমে বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করা হয় এবং ধান কাটার উপযুক্ত সময় হলে প্রতিপক্ষরা বাধা সৃষ্টি করেন।

অভিযোগ অনুযায়ী, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে প্রতিপক্ষরা লাঠি, ছোড়া, লোহার রড, ধান কাটার কাস্তে ও দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হন। এ সময় বাদীপক্ষ ও সাক্ষীরা ধান কাটতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। পাশাপাশি জমির ধান কেটে নেওয়া এবং কেউ বাধা দিতে এলে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, প্রতিপক্ষদের এমন আচরণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি অনুকূলে না থাকায় তাঁরা জমির ধান কাটতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। ফলে নিজেদের জমির ফসল সংগ্রহ নিয়েও তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এ পরিস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ, ফসল কাটায় বাধা এবং জোরপূর্বক দখল ঠেকাতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার বিধান অনুযায়ী আদালতের কাছে প্রতিকার চেয়েছেন বাদীপক্ষ। তাঁরা আদালতের হস্তক্ষেপ কামনা করে জমির শান্তিপূর্ণ ভোগদখল ও ফসলের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

হামিদার রহমান

নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin