বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

​বানারীপাড়ায় মি-থ্যা অভিযোগে চাখারের প্রশাসককে হ-য়রানীর অভিযোগ, শুনানিতে অ-নুপস্থিত অভিযোগকারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮৮ Time View

মোঘল সুমন শাফকাত শুভ।।
বরিশাল প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়া উপজেলার ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিংহকে ভিত্তিহীন ভাবে অন্যত্র ভোটার এক নারীর মৃত্যু সনদ নিতে নিয়মবহির্ভূত ভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি সনদ না দেয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি ভিত্তিহীন বলে লিখিত ব্যাখ্যায় দাবি করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিং। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ধার্যকৃত শুনানির দিনে অভিযোগকারী পক্ষের কেউই উপস্থিত হননি।
​সংশ্লিষ্ট নথি ও সূত্র জানায়, গত ৪ অক্টোবর মো. হারুন সিকদার নামের এক ব্যক্তি বিভাগীয় কমিশনার বরাবর ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বকুল বেগমের মৃত্যু ও ওয়ারিশ সনদ প্রদানে ১ লাখ টাকা ঘুষ লেনদেন, সনদ প্রদানে অসম্মতি, অনিয়মিত উপস্থিতি এবং ইউপি সদস্যদের মতামত ছাড়া মনগড়াভাবে পরিষদ পরিচালনার কথা উল্লেখ করা হয়। এ অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের কাছে লিখিত ব্যাখ্যা দাখিল করেন তনয় সিংহ। লিখিত ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন, ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কথিত লেনদেনের বিষয়ে অভিযোগে উল্লিখিত বিরোধী পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই লিখিতভাবে জানিয়েছেন যে তনয় সিংহের সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন হয়নি।
​ব্যাখ্যায় আরও জানানো হয়, আয়সন বিবি নামের এক ব্যক্তির ওয়ারিশ নির্ধারণে দাখিলকৃত কাগজপত্র যাচাই করে পূর্বের ভুল তথ্য সংশোধনপূর্বক প্রকৃত ওয়ারিশ নির্ধারণের উদ্যোগ নেওয়ায় স্বার্থসংশ্লিষ্ট একটি মহল ক্ষুব্ধ হয়ে এই অভিযোগ দায়ের করেছে। এছাড়া অভিযোগপত্রে যেসব ইউপি সদস্য ও গ্রাম পুলিশের স্বাক্ষরের কথা বলা হয়েছিল, পরবর্তীতে তাঁরা পৃথক লিখিত বক্তব্যে জানিয়েছেন যে এ সংক্রান্ত কোনো কাগজপত্রে তাঁরা স্বাক্ষর করেননি। এদিকে ৪নং চাখার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের (এবং ৪নং ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) গ্রাম পুলিশ মো. মনির গোমস্তা লিখিত বক্তব্যে জানান, বকুল বেগমের মৃত্যু সনদ আবেদনে স্বাক্ষর করার জন্য নির্ধারিত ফরমে স্বাক্ষর করতে আসলে তিনি দেখতে পান ফরমে কোনো গণ্যমান্য ব্যক্তি বা ইউপি সদস্যের স্বাক্ষর নেই। এছাড়া বকুলের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা ঢাকা থাকা এবং আবেদন ফরমের সাথে ওই এলাকার কোনো হোল্ডিং ট্যাক্স রসিদ না থাকায় তিনি মৃত্যু আবেদন ফরমে স্বাক্ষর করেননি। পরবর্তীতে তদন্ত ও এলাকায় খোঁজখবর নিয়ে তিনি দেখেন, বকুল বেগমের ঘরবাড়ি, পুকুর, গাছপালাসহ কোনো অস্তিত্ব ওই এলাকায় নেই এবং কবরস্থানও না থাকায় তিনি নিশ্চিত হতে পারেননি যে তিনি মারা গেছেন নাকি জীবিত। ফলে বকুলের মৃত্যু আবেদন ফরমে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন এবং বকুলের মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদে তাঁর স্বাক্ষর থাকার বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
​অন্যদিকে, ৪নং চাখার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মেজবাহউদ্দিন সোহেলও এ বিষয়ে লিখিত বক্তব্য প্রদান করেছেন। লিখিত বিবরণে তিনি জানান, বকুল বেগম নামের কোনো ব্যক্তি কিংবা তাঁর পক্ষের পরিবারবর্গের কেউ মৃত্যু সনদ বা ওয়ারিশ সনদ প্রাপ্তির জন্য কখনোই তাঁর কাছে কোনো আবেদন নিয়ে আসেননি। ফলে বকুল বেগমের মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ আবেদনে তাঁর স্বাক্ষর থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কেউ যদি উক্ত আবেদনে তাঁর স্বাক্ষর সংযোজন করে থাকেন, তবে তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দৃঢ়কণ্ঠে উল্লেখ করেন।
​প্রশাসক তনয় সিংহ দাবি করেন, ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ারিশ সনদে তাঁর স্বাক্ষরের পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রদত্ত সব সনদের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষিত আছে। বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে অতিরিক্ত কৃষি কর্মকর্তার পাশাপাশি ইউপি প্রশাসকের দায়িত্ব পালন করলেও কোনো দাপ্তরিক কাজে অবহেলা করা হয়নি। এদিকে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করা হলেও আবেদনকারী বা অভিযোগপক্ষের কেউ উপস্থিত হননি। এতে অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে প্রশাসক তনয় সিং বলেন আমার বিরুদ্ধে যারা মিথ্যাচার ও মানক্ষুন্ন করার ঘৃন্য প্রায়াসে মেতেছে আমি তাদের বিরুদ্ধে খুব দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin