বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

ময়মনসিংহে নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নি-রাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯৬ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।

ময়মনসিংহে নির্মাণ খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতের বিদ্যমান বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে ‘Implementation of Strategic Compliance Planning (SCP) Piloting in Construction Sector: Overcome Challenges Together, Shifting Reality to Expectation’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ নির্মাণ খাতের বিভিন্ন অংশীজন সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লেবার ইন্সপেকশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন এবং টেকনিক্যাল অফিসার Ole Rosenborg Justesen।

সেমিনারে নির্মাণ খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৌশলগত কমপ্লায়েন্স পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়।

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও ঝুঁকি হ্রাস এবং পেশাগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin