বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
শেরপুরে ৩০ পিস ই-য়াবাসহ যুবক গ্রে-প্তার পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিবসে বি-তর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষেতলালে মাদ্রাসা ছাত্রকে মা-রধরের অভিযোগে শিক্ষক গ্রে-প্তার গৌরনদীতে ক্ষুদ্র ও প্রা-ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ যশোর সীমান্তে বিজিবির অভি/যান: বিদেশি মদসহ ১৫ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ সদ্য ঘোষিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে স-রে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: বিদায় নিলেন সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ নাগেশ্বরীতে থানায় অভিযোগের পরেও থামেনি স-হিংসতা: রাতের আঁধারে পুনরায় জো-ড়পূর্বক জমি দখ-ল সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চা-পায় পি-ষ্ঠ হয়ে ২জন নিহ-ত রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রা-র্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

যশোর সীমান্তে বিজিবির অভি/যান: বিদেশি মদসহ ১৫ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

আজিজুল ইসলাম : যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৩টি শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, ১৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি কসমেটিকস সামগ্রী।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin