বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই (GI)পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ ও বিপণনের কৌশল এবং এ শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(১৭ নভেম্বর) রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়, এসময়ে ৪০ জন পার্টিকর এই কর্মশালায় অংশ নেয়।

প্রতীক কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার নলছিটি এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিন উদ্দিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঝালকাঠি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি,
আনিচুর রহমান হেলাল খান, সভাপতি নলছিটি উপজেলা বিএনপি, নলছিটি উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক,তৌহিদ আলম মান্না, আহবায়ক নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দল।

কর্মশালায় শীতলপাটির ঐতিহ্য, স্থানীয় অর্থনীতিতে এর অবদান, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং দেশ-বিদেশে এ পণ্যের বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নলছিটির শীতলপাটির রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। যথাযথ উদ্যোগ, সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক নকশা ও উন্নত বিপণন ব্যবস্থার মাধ্যমে এ শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

শীতলপাটির জিআই স্বীকৃতির সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং কারিগরদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শীতলপাটি কারিগর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা শীতলপাটির ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে এ পেশায় সম্পৃক্ত করা এবং কারিগরদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin