বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শেরপুরে ৩০ পিস ই-য়াবাসহ যুবক গ্রে-প্তার পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিবসে বি-তর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষেতলালে মাদ্রাসা ছাত্রকে মা-রধরের অভিযোগে শিক্ষক গ্রে-প্তার গৌরনদীতে ক্ষুদ্র ও প্রা-ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ যশোর সীমান্তে বিজিবির অভি/যান: বিদেশি মদসহ ১৫ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ সদ্য ঘোষিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে স-রে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: বিদায় নিলেন সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ নাগেশ্বরীতে থানায় অভিযোগের পরেও থামেনি স-হিংসতা: রাতের আঁধারে পুনরায় জো-ড়পূর্বক জমি দখ-ল সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চা-পায় পি-ষ্ঠ হয়ে ২জন নিহ-ত রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রা-র্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

সদ্য ঘোষিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে স-রে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদ উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত শনিবার বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি,বরিশাল -১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ,সাধারন সম্পাদক বরিশাল -১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস স্বাক্ষরিত এক চিঠিতে ২৭ সদস্য বিশিষ্ট গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটির ১৫ নং সদস্য করা হয়েছে সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর হোসেন মোল্লাকে।

তবে কমিটি ঘোষনার পর পরই তিনি (জাহাঙ্গীর হোসেন মোল্লা) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) তার নিজ আইডি থেকে ষ্টাটাস দিয়ে কমিটি থেকে সড়ে দারিয়েছেন। আইডিতে তিনি লিখেন, আমি বীরমুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর হোসেন মোল্লা, গ্রাম-মহিষা, ডাকঘর-সরিকল, উপজেলা-গৌরনদী, জেলা-বরিশাল, আমি স্বজ্ঞানে বিনা প্ররোচনায় শারীরিক নানাবিধ অসুস্থতার জন্য বিশেষ করে হার্টে ৫ টি ব্লক থাকায় এবং হাঁটা-চলা করার মত কোন শক্তি সামর্থ্য না থাকার জন্য সর্বোপরি আমার কোন রকম মতামত না নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ গৌরনদী উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য পদে আমার যে নাম দেওয়া হয়েছে তা আমি প্রত্যাহার করে নিলাম। আমি আল্লাহর রহমতে যতদিন বেঁচে থাকবো কোন রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করব না। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবো না।

এদিকে দলের সাথে সম্পর্ক না রাখার ঘোষনা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিরা। তারা বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে জাহাঙ্গীর হোসেন মোল্লা ১৭ বছর দলের সুবিধা নিয়ে আজ দলের দূর্দিনে যখন দলকে কিছু দেয়ার সময় এসেছে তখন দলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন।

ফেসবুকে ষ্টাটাস সম্পর্কে জানতে চাইলে মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান সময়ে আমি অনেকটাই অসুস্থ্য ও শারীরিকভাবে অক্ষম। রাজনীতি করার মত বয়স ও সময় আমার কোনটাই নাই। কমিটিতে আমাকে অর্ন্তরভূক্ত করার বিষয়টি আমাকে অবগত না করেই নতুন কমিটিতে নাম দিয়েছে তাই সদস্য পদ প্রত্যখান করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin