বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
শেরপুরে ৩০ পিস ই-য়াবাসহ যুবক গ্রে-প্তার পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিবসে বি-তর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষেতলালে মাদ্রাসা ছাত্রকে মা-রধরের অভিযোগে শিক্ষক গ্রে-প্তার গৌরনদীতে ক্ষুদ্র ও প্রা-ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ যশোর সীমান্তে বিজিবির অভি/যান: বিদেশি মদসহ ১৫ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ সদ্য ঘোষিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে স-রে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: বিদায় নিলেন সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ নাগেশ্বরীতে থানায় অভিযোগের পরেও থামেনি স-হিংসতা: রাতের আঁধারে পুনরায় জো-ড়পূর্বক জমি দখ-ল সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চা-পায় পি-ষ্ঠ হয়ে ২জন নিহ-ত রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রা-র্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

নাগেশ্বরীতে থানায় অভিযোগের পরেও থামেনি স-হিংসতা: রাতের আঁধারে পুনরায় জো-ড়পূর্বক জমি দখ-ল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

এম এস সাগর,

​কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা ভাইভাই মোড় এলাকায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও থেমে নেই অভিযুক্তরা। গত ১০অক্টোবর দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে রক্তাক্ত জখম করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও বিচার থেকে বঞ্চিত ভুক্তভোগীরা। এদিকে থানার অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ১৬নভেম্বর দিবাগত রাতে বিবাদীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে ওই নালিশী জমি জোরপূর্বক জবরদখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

​মামলার এজাহার, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, তফশীলভুক্ত ১২নং বল্লভপুর মৌজার এসএ ৪৮০নম্বর খতিয়ানের ১৫২০নম্বর দাগের মোট ৪২শতক জমির মধ্যে ২৪শতক জমি বাদীর দাদা মৃত আজিতুল্যাহ ওরফে বাচ্চা ব্যাপারী ১৯৯১সালের ২০জুলাই ৬৯৫৮নম্বর দলিল মূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে উক্ত জমির একটি অংশ নিয়ে স্থানীয় বিবাদীদের সাথে বিরোধ সৃষ্টি হয়।

​গত ১০অক্টোবর ২৬খ্রীঃ সকালে বাদী ও তার পরিবার বাড়িতে না থাকার সুযোগে আব্দুল গনি, ওসমান গনি ও জাহিদুল ইসলামসহ প্রায় ৩০জনের একটি বাহিনী অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে জমি দখল করার চেষ্টা চালায়। এ সময় বাদী ও তার পরিবারের লোকজন প্রতিবাদ করলে বিবাদীরা তাদের ওপর নৃশংস হামলা চালায়। হামলায় বাদীর পরিবারের আবদার আলী, আইয়ুব আলী, আলতাফ হোসেন, আফজাল হোসেন বাচ্চু, মোছা. হাসনা বেগম ও মোছা. ফিরোজা বেগম গুরুতর জখম হন। ধারালো অস্ত্রের কোপে অনেকের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়। ফলে আহতদের বিভিন্ন স্থানে ৪ থেকে ৯টি পর্যন্ত সেলাই লেগেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হলেও এ পর্যন্ত থানা কোন মামলা নেয়নি। নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে দিন কাটছে ভুক্তভোগী রমজান আলীর পরিবারের।

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, থানায় অভিযোগ দেয়ার পরেও থানার পক্ষ থেকে আইনি ব্যবস্থা না নেয়ার সুযোগে গত ১৬নভেম্বর দিবাগত রাতে বিবাদী পক্ষের লোকজন ক্ষমতার জোরে রাতের আঁধারে দলবদ্ধ হয়ে ওই জমিতে জবরদখল করে নেয় এবং ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

​মামলার বাদী রমজান আলী মিলন বলেন, আমার দাদার বৈধ ক্রয়কৃত সম্পত্তিতে বিবাদীরা গত ১০অক্টোবর হামলা চালিয়ে আমার বাবা, জ্যাঠা ও চাচাসহ পরিবারের নারী ও পুরুষ সদস্যদের গুরুতর আহত করে। এ ঘটনায় আমরা নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করার পরেও বিচার থেকে বঞ্চিত হয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে বিবাদীগণ গত ১৬নভেম্বর দিবাগত রাতে পুনরায় সংঘবদ্ধ হয়ে রাতের আঁধারে জোরপূর্বক আমাদের জমি দখল করে নিয়েছেন। আমরা ঊর্ধ্বতন প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা চাই।

অভিযুক্ত বিবাদী আব্দুল গনি বলেন, আমাদের জমি আমরা যেভাবে পেয়েছি সেভাবে দখল করেছি। বাদীপক্ষ অযথা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে সময় নষ্ট করছেন।

​স্থানীয় সোবহান আলী, আব্দুল বারেক মিয়া, আকাশ মিয়াসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, অত্র জমির বিষয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকে বিবাদী আব্দুল গনি ঐ জমির কাগজপত্র দেখাতে না পারার পরেও গায়ের জোরে বিচার অমান্য করেন। এদিকে দিনের বেলা রক্তক্ষয়ী সংঘর্ষ ও থানায় অভিযোগ দেওয়ার পরও যেভাবে রাতের আঁধারে এসে পুনরায় জমি দখল করা হয়েছে, তাতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ধরনের জবরদখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর একটি স্থায়ী ও নিরপেক্ষ সমাধান চাই।

​নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান বলেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় পূর্বে রমজান আলী লিখিত অভিযোগ দিয়েছিলেন। দুই পক্ষেই বিষয়টি আপসের কথা জানিয়েছেন। পুনরায় বিবাদী আব্দুল গনি জমি জবরদখলের বিষয় অভিযোগ পাওয়া গেলে সরেজমিনে তদন্ত সাপেক্ষেআইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin