
ঘাটাইল প্রতিনিধি:
কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার ৮ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস.এম. ওবায়দুল হক নাসির।
টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক শামসুজ্জামান শামীম, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল তালুকদার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মামুন,আর টিভি জেলা প্রতিনিধি কামাল হোসেন,ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল হোসেন,সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,জিয়া সংসদ ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক লায়ন ডাঃ মোঃ আব্দুস সাত্তার,কালের কন্ঠ ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, সমকাল ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া,প্রাইম টিভির জেলা প্রতিনিধি মাসুদ, মাই টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া,আনন্দ টিভির উওর টাঙ্গাইল প্রতিনিধি আবু শোয়েব, গ্রীন টিভির ঘাটাইল প্রতিনিধি মিঠুন,জাহাজমারা পত্রিকার এডিটর মিলনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীজন ও অতিথিরা।
অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।