বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সং-বর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সুমন চৌধুরী।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশ ও জাতির কর্ণধার হবে। তাদের এ সাফল্য শুধু নিজেদের বা পরিবারের নয়, বরং গোটা উপজেলাবাসীর গর্ব। এ প্লাস পাওয়া জীবনের চূড়ান্ত অর্জন নয়, এটি উচ্চশিক্ষার পথে প্রথম ধাপ। তাই বিনয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করে নিজেদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম ও জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী।

কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আদিবা, নাসিফা, সাম্মিরা আক্তার, জাহেরা আক্তার মারিয়া, আবু ইউসুফ,পাপিয়া ইয়াসমিন, জহুরা আক্তার, আসমা ও হাসানসহ অনেকে।

অনুষ্ঠানে উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে উজিরপুর এপিডি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin