বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

সিএমপির সদরঘাট থানার বিশেষ অভি-যানে ৯ জন গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সাতজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সদরঘাট থানা এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিসি (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং এডিসি (দক্ষিণ) ও এসি কোতোয়ালীর তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

মামলার আসামি গ্রেপ্তার: অভিযানে সদরঘাট থানার মামলা নং-১/১০৪, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৪, দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/১৫২/৪৪৭/৪৪৮/৩৫৩/৪৩৬/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারার মামলার আসামি মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বরালিয়া, খামারবাড়ি, দর্জিবাড়ি, বড়ইগাছতলা এলাকার মো. হারুনের ছেলে। বর্তমানে তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির এসআরবি স্টেশন এলাকায় সায়েদ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার: একই অভিযানে এএসআই (নিঃ) মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারার একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে সদরঘাট থানার মামলা নং-২১(৩)২০, জিআর-৮০/২০, প্রসেস নং-৩৭৩/২৬ মূলে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পশ্চিম মাদারবাড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

সন্দেহজনকভাবে ঘোরাফেরা, গ্রেপ্তার ৭: এদিকে, মোবাইল-২৪ ডিউটিতে থাকা এসআই (নিঃ) মো. ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ১২টা ১০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে সদরঘাট থানাধীন শুভপুর, কদমতলী ও এসআরবি এলাকা থেকে সাতজনকে আটক করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা রাতের অন্ধকারে নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ হোসেন টিটু (৩৩), বিজয় ধর (১৯), মো. ইমরান (৩৫), আব্দুর রহিম তানভীর (২১), মহিউদ্দিন বাদশা (৩০), মো. রনি (৩১) ও মো. খোকন হাওলাদার (৩৪)। তাদের সবার বর্তমান ঠিকানা সদরঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট স্থানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরে প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারার অপরাধের অভিযোগে একই অধ্যাদেশের ১০৩ ধারা অনুযায়ী তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৩০, তারিখ ৯ নভেম্বর ২০২৬, ধারা ৮৮(ডি)/১০৩ সিএমপি অধ্যাদেশে মামলা-প্রক্রিয়া গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin