মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণ-চাঞ্চল্য নামাজের জানাজা শেষে দা-ফন সম্পন্ন গোদাগাড়ী পৌরসভার ৩ বারের কাউন্সিলর মোফার ই-ন্তেকাল বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ

রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণ-চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

আলিফ হোসেন,তানোরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) নির্বাচনী এলাকায়
বিএনপির রাজনীতিতে ফিরেছে ফের প্রাণচাঞ্চল্য।রাজনীতিতে শরিফ উদ্দিন সক্রিয়-সরব হওয়ায় স্থানীয় বিএনপির তৃণমূলে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে বিরাজ করছে উৎসবের আমেজ।
অন্যদিকে নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ও মতবিরোধ ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল, শরিফ উদ্দিনকে ঘিরে তারাও নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিন পর দলটির নেতা ও কর্মী-সমর্থকরা ফুরফুরে মেজাজে রয়েছে। বিএনপির রাজনৈতিক অঙ্গনে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য।
বিএনপির আদর্শিক, প্রবীণ,ত্যাগী, পরিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীর পাশাপাশি তৃনমূলের
নেতাকর্মীরাও এখন উজ্জীবিত। মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের হাতকে শক্তিশালী করতে অতীতের ভেদাভেদ ভুলে বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে ব্যক্তির চেয়ে দল বড়।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির রাজনীতিতে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই। কারণ এই পরিবার কখানোই এই জনপদের মানুষকে নিরাস করেনি।ফলে এই পরিবারের প্রতিনিধি শরিফ উদ্দিনকে নিয়েই তারা আগামির স্বপ্ন দেখছেন।সকল ষড়যন্ত্র,প্রোপাগান্ডা মোকাবেলা করে শরিফ উদ্দিনের হাতকে শক্তিশালী করতে তৃণমুলের নেতাকর্মীরা ফের সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এসব নেতাকর্মীরা মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে তাদের নেতা শরিফ উদ্দিন পরাজিত হয়নি,তাকে পরাজিত করা হয়েছে।বিএনপির একশ্রেণীর বিপদগামী, উচ্চাভিলাষী ও সুবিধাবাদী দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন, যাদের রাজনৈতিক জীবনটাই বির্তকিত ও পালাবদলের যারা কখানোই ব্যারিস্টার পরিবারের নেতৃত্ব মানতে পারেনি। বিতর্কিত সেই গোষ্ঠী যারা স্বপ্ন দেখছিলেন নির্বাচনে শরিফ উদ্দিনের পরাজয় নিশ্চিত করতে পারলেই এখানে বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবার মাইনাস।এদিকে বিষয়টি উপলব্ধি হবার পর তৃণমুলের নেতাকর্মীরা আরো বেশী ঐক্যবদ্ধ ও শরিফমুখী হয়েছে। তৃণমুলের দাবি শরিফ উদ্দিন ইচ্ছে করলেই রাতারাতি এসব সুবিধাবাদীদের মতো শত নেতৃত্ব সৃষ্টি করতে পারেন,কিন্ত এসব শত শত সুবিধাবাদী একজন শরিফ উদ্দিন কি সৃষ্টি করতে পারে ? অন্যদিকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন রাজনীতিতে সক্রিয় বা সরব হওয়ায় শরিফবিরোধী শিবির রণেভঙ্গ দিয়েছে।
জানা গেছে, মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তা প্রধান, বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার (সাবেক) সামরিক সচিব এবং হয়েছেন চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য।কিন্ত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাভোগী একটি বিশেষ গোষ্ঠী গুজব ছড়িয়েছে
শরিফ উদ্দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তিনি কোনো ভাবেই আর বিএনপির রাজনীতিতে আসতে পারবেন না। তানোর-গোদাগাড়ীর বিভিন্ন চিপা-চাপা ও অলিগলিতে এমন গুজব ছড়িয়ে শরিফবিরোধী
গোষ্ঠী তৃপ্তির ঢেকুর তুলছে। কিন্ত্ত শরিফ উদ্দিনকে সম্মানিত করতে নেসকোর চেয়ারম্যান করার পাশাপাশি তানোর-গোদাগাড়ী বিএনপির নীতিনির্ধারক করায় তাদের মাথায় বাজ পড়েছে। রাজনীতির মাঠে নামতে গিয়ে তারা দেখছে ভিন্নচিত্র, এতে তাদের হুঁশ ফিরেছে, বগী আওয়াজ আর রাজনীতি এক বিষয় নয় এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে।বিতর্কিত সেই গোষ্ঠী যারা স্বপ্ন দেখছিলেন নির্বাচনে শরিফ উদ্দিনের পরাজয় নিশ্চিত করতে পারলেই এখানে বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবার মাইনাস। কিন্ত্ত স্বপ্ন আর বাস্তব এক নয় সেটা এখন তারা বুঝতে পারছে।শরিফ উদ্দিনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, গুজব, প্রোপাগান্ডা ও অপতৎপরতা করেও তৃণমূলের কাছে থেকে কোনো সাড়া না পেয়ে শরিফবিরোধী শিবির ফের রণেভঙ্গ
দিয়ে লেজ গুটিয়েছে। এতে শরিফবিরোধী শিবিরে নেমে এসেছে অমবশ্যার ঘোর অন্ধকার চোখেমূখে ফুটে উঠেছে হতাশার করুণ চিত্র। তৃণমুলের তোপের মুখে এখন অনেকে না পারছেন শরিফ উদ্দিনের কাছে আসতে, না পারছেন রাজনীতির মাঠে নামতে “শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়ে রাজনীতি থেকে ঝরতে শুরু করেছে।শরিফবিরোধীরা নানা ষড়যন্ত্র, অপতৎপরতা ও সংগঠনবিরোধী
নানা কর্মকান্ড করেও শরিফ উদ্দিনের জনসমর্থনের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে।
এদিকে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের (গার্ড অব রেজিমেন্ট) নিরাপত্তা প্রধান।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হয়েছেন দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য।তিনিও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। অন্যরা রাজনীতি করে যেখানে পৌঁচ্ছাতে চাই, সেখান থেকে শরিফ উদ্দিনের রাজনীতিতে আত্মপ্রকাশ।
জানা গেছে, বিগত ২০০৩ সালের ১ মার্চ প্রধানমন্ত্রীর প্রশংসাপত্র। ১৯৯৭ সালের ২৮ জুলাই জাতিসংঘ পদক। ১৯৮৫ সালের ২০ জুলাই নিরাপত্তা পদক। ১৯৮৭ সালের ৮মে জৈষ্ঠতা পদক। ১৯৮৮ সালের ১৫ সেপ্টেম্বর প্লাবন পদক। ১৯৮৯ সালের ১ আগষ্ট দাবানল পদক।১৯৯১ সালের ৩০ এপ্রিল ঘুর্ণিঝড় পদক। ১৯৯৬ সালের ১৩ এপ্রিল সিলভার যুবলী পদক। ১৯৯৭ সালের ২০ জুন দ্বিতীয়বার জৈষ্ঠতা পদক। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল সংসদ নির্বাচক পদক। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল সুবর্ণ জয়ন্তী পদক। ১৯৯৮ সালের ১৭ মার্চ সংসদ নির্বাচক পদক (দ্বিতীয়) এবং ১৯৯৮ সালের ১৭ মার্চ রক্তদাতা পদক অন্যতম।
এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,সামনে স্থানীয় নির্বাচন ঘিরে ফের বসন্তের কোকিলের আবির্ভাব ঘটেছে। অথচ নির্বাচনের পর এদের টিকিরও খোঁজ কেউ পায় না। এরা নিজেরাও জানেন প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের বিকল্প হতে এরা পারবেন না।তাদের হাতে কখানো আদর্শিক বিএনপির নেতৃত্বে আসবে না, আদর্শিক নেতা ও কর্মী-সমর্থকগণ কখানো তাদের নেতৃত্ব মানবে না।কিন্ত্ত তার পরেও নির্বাচনের সময় আসলেই তাদের অপতৎপরতা বেড়ে যায়,এবারো তার ব্যতিক্রম হয়নি।তাদের উদ্দেশ্যে একটাই বিএনপি তথা ব্যারিস্টার পরিবারের সমর্থিত প্রার্থীর পরাজয় নিশ্চিত করা।এদের বিরুদ্ধে দলের চেয়ারম্যানের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি করেছেন বিএনপির আদর্শিক নেতাকর্মীরা।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin