মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণ-চাঞ্চল্য নামাজের জানাজা শেষে দা-ফন সম্পন্ন গোদাগাড়ী পৌরসভার ৩ বারের কাউন্সিলর মোফার ই-ন্তেকাল বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ

ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা,পৌরসহ ইউপি বিএনপি’র তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দলে দলটির আয়োজনে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।
গতকাল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। এদিকে বিএনপির পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে ব্যানার-পোস্টার নিয়ে বিএনপির একটি অংশ পৃথক মিছিল ও সমাবেশ করে। বাদ্য-বাজনাসহ শোভাযাত্রা মিছিলটি শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে শরৎনগর বাজারস্থ ধানহাটা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে দিবসের আলোকে  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।
অপর দিকে একইদিন সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন ও সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে পৌর শহরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে দিবসের আলোকে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, উপজেলা কৃষকদের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, ‘আমরা দলের আহ্বায়ক ও সদস্যসচিব একসঙ্গে কর্মসূচি পালন করেছি। তবে দলের মধ্যে কিছুটা বিভক্তি থাকায় পৌর বিএনপি ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin