সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
নামাজের জানাজা শেষে দা-ফন সম্পন্ন গোদাগাড়ী পৌরসভার ৩ বারের কাউন্সিলর মোফার ই-ন্তেকাল বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

রিপোর্ট: ইমাম বিমান

ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী একাধিক অভিযানে ২৪ ঘন্টায় গাঁজা ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দিন ও রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মোট ১১০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬২০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৮টা ৪৫ মিনিটে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারা আবাসন এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মনির মোল্লার বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬২০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. রিফাত খান (২৫) ও মো. জুলহাস খান (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় সদর থানার এসআই মো. গোলাম পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ গ্রাম গাঁজাসহ ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুনের ছোট ছেলে মো. খান আব্দুল্লাহ (১৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের ১০২ নম্বর কিফায়েতনগর এলাকার বাসিন্দা।

একই দিন সদর উপজেলার ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার দক্ষিণ পাশে মো. কালু হালদারের (৩৭) পরিচালিত একটি চায়ের দোকানে তল্লাশি চালায়। এ সময় দোকান মালিক কালু হালদার ও তাঁর সহযোগী মো. ইব্রাহিম সরদার (২২) গ্রেপ্তার হন।

অপরদিকে, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা এলাকায় সোনাই বাড়ির পুলসংলগ্ন পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. উজ্জল হাওলাদার (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অন্যদিকে,

এ বিষয় জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin