সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণ-চাঞ্চল্য নামাজের জানাজা শেষে দা-ফন সম্পন্ন গোদাগাড়ী পৌরসভার ৩ বারের কাউন্সিলর মোফার ই-ন্তেকাল বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ

উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সোহানুর রহমান সেতু। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে বরণ করে নেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৪১তম বিসিএসের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান সেতু এর আগে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি উজিরপুরে যোগদান করেন।

উল্লেখ্য, এর আগে উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা উম্মে সালমা খানুন রাজশাহীতে বদলি হন। তার স্থলাভিষিক্ত হলেন সোহানুর রহমান সেতু।

উজিরপুরবাসীর প্রত্যাশা, নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহানুর রহমান সেতুর দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের সেবায় মানুষের আস্থা ফিরবে। ভূমি সংক্রান্ত হয়রানি, অনিয়ম ও ভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin