
আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম।
ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির খান,ময়মনসিংহ স্টিল রাইস সাইলো এর রক্ষণ প্রকৌশলী ও আয়ন ব্যয়ন কর্মকর্তা তানভীর হায়দার, ময়মনসিংহ সিএসডি ব্যবস্থাপক শ্যামল মল্লিক প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম বলেন, শীতের রাতে ব্যাডমিন্টন খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। ঠান্ডা হাওয়ার মধ্যে খেলার উত্তেজনা যেন আরও বাড়িয়ে তোলে। আমার বন্ধুরা যখন খেলে, আমি পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাদের খেলা দেখি। ব্যাডমিন্টন শুধু আনন্দের মাধ্যম নয়, এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।
তিনি আরও বলেন, শীতের দিনে ব্যাডমিন্টন খেলা অত্যন্ত জনপ্রিয়। শরীর গরম রাখার জন্য অনেকেই এই খেলায় অংশ নেয়। ব্যাডমিন্টন আমারও প্রিয় খেলা,তাইআমিও চেষ্টা করি অবসর সময়ে ব্যাডমিন্টন খেলার। আমি এই খেলার মাধ্যমে শারীরিক এবং মানসিক দুইভাবেই প্রশান্তি অনুভব করি। ছাত্র জীবনে প্রতিদিন সন্ধ্যায় থেকে শুরু করে গভীর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে আমরা ব্যাডমিন্টন খেলতাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলামসহ জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।