মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণ-চাঞ্চল্য নামাজের জানাজা শেষে দা-ফন সম্পন্ন গোদাগাড়ী পৌরসভার ৩ বারের কাউন্সিলর মোফার ই-ন্তেকাল বিয়ের প্রলো-ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ-নের অভিযোগ ঝালকাঠিতে পুলিশের একাধিক অভি-যানে কাউন্সিলর পুত্র সহ আ/টক ৬,নগদ টাকা ও মা-দক উদ্ধার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান ময়মনসিংহে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বিপ্ল-ব ও সংহতি দিবসে বিএনপি’র পা-ল্টাপাল্টি সভা ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভি-যান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরা-চালানি পণ্য জ-ব্দ

জাককানইবি’র পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করলেন “অতিরিক্ত পুলিশ সুপার মামুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন।

সোমবার (০৯ নভেম্বর) জাককানইবি এর আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণ করতে গেলে অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী ভুট্টোসহ কেন্দ্রে কর্মরত পুলিশের অন্যান্য সদস্যরা। এসময় জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন।
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন ত্রিশাল থানা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং তদন্ত কেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ এবং তদন্ত কেন্দ্রের কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin