
ময়মনসিংহে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দলীয় কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ নিয়ে এনসিপি ময়মনসিংহ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭নভেম্বর) বিকাল ৪ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক তানহা শামান্তা। এনসিপি ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মাঝে জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।।