শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের ই-ন্তেকাল তানোরে জাতীয় বি/প্লব ও সংহতি দিবস উদযাপন সুজানগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাসের উপর দু-র্বৃত্তের হা-মলা জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে- এমপি সেলিম রেজা হাবিব রাতের আঁধারে পে/ট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অ/গ্নিসংযোগের অভিযোগ মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংগঠনিক কর্ম/কাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে ময়মনসিংহ জেলা এনসিপি গোদাগাড়ীতে বানিজ্য বিভাগে ২ জন শিক্ষক ১ জন ছাত্রকে পাস করা-তে পারেনি নড়াইলের ফুটবলার গোপাল হাজরা পঞ্চগড়ে বিপ্ল/ব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে জাতীয় বিপ্ল/ব ও সংহতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১.০০ টায় তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দিবসের তাৎপর্য ব্যাখ্যা ও বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাববর হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া এই আয়োজনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সভাপতি ও উপস্থিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin