শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :-
তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের ই-ন্তেকাল তানোরে জাতীয় বি/প্লব ও সংহতি দিবস উদযাপন সুজানগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাসের উপর দু-র্বৃত্তের হা-মলা জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে- এমপি সেলিম রেজা হাবিব রাতের আঁধারে পে/ট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অ/গ্নিসংযোগের অভিযোগ মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংগঠনিক কর্ম/কাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে ময়মনসিংহ জেলা এনসিপি গোদাগাড়ীতে বানিজ্য বিভাগে ২ জন শিক্ষক ১ জন ছাত্রকে পাস করা-তে পারেনি নড়াইলের ফুটবলার গোপাল হাজরা পঞ্চগড়ে বিপ্ল/ব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে- এমপি সেলিম রেজা হাবিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

এম এ আলিম রিপন, সুজানগর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তঁার দেখানো পথ ধরেই বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শনিবার পাবনার সুজানগরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জোর করে বা অন্য কোনো স্বৈরাচারের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি বিভিন্ন সময়ে চরম পরীক্ষা দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঐতিহাসিক ও সর্বোচ্চ অবদান রয়েছে। তঁাকে সামনে রেখেই এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। দিবসটি পালন উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন পাবনা সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল সাদিক আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও নাদের হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin