শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
শার্শায় পুলিশের বিশেষ অভি-যানে ওয়ান শুটার পিস্ত-ল উদ্ধার টেকনাফের পাহাড়ে তিনজনের ম-রদেহ, উদ্ধারে চলছে অভিযান মধুপুরে জমি দখ-লের অভিযোগ, ছাপড়া ঘর তুলে বেদ-খলের চেষ্টা পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ তরুণদের মা-দক ও মোবাইল আস/ক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: যুবদল নেতা মামুন মন্ডল ডে-ঙ্গুতে আ-ক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে সাংবাদিক নাদিম হোসেন, সবার কাছে দোয়া কামনা গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড ভাঙ্গুড়ায় মাঠ পর্যায়ে সেবারমান অর্জনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আ-লোচনা সভা মাইশার মৃ-ত্যুর ঘটনায় লরি চালক গ্রে-প্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অ-ন্যতম পূরণ

তরুণদের মা-দক ও মোবাইল আস/ক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: যুবদল নেতা মামুন মন্ডল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তারেক জিয়ার আদর্শের অনুসারী ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল। সুস্থ জাতি গঠন এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে খেলার মাঠ ও খেলাধুলার প্রসার জরুরি উল্লেখ করে তিনি বলেন- আগামীতে সুযোগ পেলে সকলের পরামর্শ নিয়ে ঘাগড়া ইউনিয়নে খেলাধুলা কে এগিয়ে নিতে একটি আধুনিক খেলার মাঠ তৈরী করা হবে যেখাবে লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে ঘাগড়ার তরুণ ও যুব সমাজ খেলাধূলা করে খেলোয়াড় হিসাবে তৈরী হয়ে ঘাগড়াকে সুনামের শীর্ষে পৌছে দিতে পারবে।

বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) সন্ধ্যায় ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাড়েরার পাড় তিন রাস্তার মোড় ভাট্রাদার বাড়ী নামক এলাকায় যুব সমাজ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ১ম দিন বৃহস্পতিবার টুর্নামেন্টেের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যুবদল নেতা মামুন মন্ডল বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সুস্থ জাতি গঠনে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

ঘাগড়ার যুব সমাজ কে ক্রীড়ার জনক উল্লেখ করে তিনি বলেন, এ খেলায় ক্রীড়াবিদদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার প্রকৃত পরীক্ষা হয়। ঘাগড়ার ইউনিয়নের যুব সমাজ ভিত্তি শক্তিশালী হলে অন্যান্য খেলাতেও দেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজ এলাকা ঘাগড়ার সুনাম বৃদ্ধি করবে।

ঘাগড়া ইউনিয়নের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী মামুন মন্ডল বলেন, তৃণমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মামুন মন্ডল আরও জানান, খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হয়েছে বলে তিনি জানান সকলের সহযোগিতায় নির্বাচিত হতে পারলে ঘাগড়া ইউনিয়নেও খেলার মাঠ নিশ্চিত করা হবে।

কোতোয়ালি থানা বিএনপির সদস্য ওয়ার্ড বিএনপির সভাপতি অহিদুল ইসলাম আকন্দ সোহাগ
এর সভাপতিত্বে ও কোতোয়ালি বিএনপির দপ্তর সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা যুবদলের সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক ও ঘাগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আল আমিন, দক্ষিণ জেলা যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক রিটু মিয়া,৪ নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন প্রমুখ। এসময় বক্তারা ঘাগড়া ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আগামী ইউপি নির্বাচনে যুবদল নেতা মামুন মন্ডলকে নির্বাচিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin