শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড ভাঙ্গুড়ায় মাঠ পর্যায়ে সেবারমান অর্জনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আ-লোচনা সভা মাইশার মৃ-ত্যুর ঘটনায় লরি চালক গ্রে-প্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অ-ন্যতম পূরণ ময়মনসিংহে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন-যুক্ত ছিলেন জেলা প্রশাসন টেকনাফে মানব পা-চারকারীদের সাথে গু-লি বিনিময়ঃ সেনাসদস্য নিহ-ত নজরুলের কবিতা আমাদের চেতনাকে জাগ্রত করে-জহির উদ্দিন স্বপন ঝালকাঠিতে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বি-তরণ গোদাগাড়ীতে ব্যাংক পিএলসি, উপ-শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন এনসিপির মুলাদী উপজেলার যুগ্ম আহবায়ক হলেন ইঞ্জিনিয়ার জুয়েল খান

মাইশার মৃ-ত্যুর ঘটনায় লরি চালক গ্রে-প্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অ-ন্যতম পূরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত লরি চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোঃ রিয়াজ উদ্দিন (৩২) নামের ওই চালককে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।

মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এতে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের দাবিগুলোর অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।

শিক্ষার্থীদের সেই দাবির পরিপ্রেক্ষিতে চালককে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অভিযুক্ত চালক গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin