বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

রাজশাহীর গোদাগাড়ীতে ১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ টি নেই প্রধান শিক্ষক- শ্রেণী কার্যক্রম ব্যাহ-ত হচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১২৪ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকগণ হচ্ছেন মানুষ গড়ার কারিগর। কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকই নেই সেখানে কারিগর তৈরী হবে কি করে। প্রাথমিকে বলা শিক্ষার প্রথম ভিক্তি শিক্ষক ছাড়া ভিক্তি তৈরী হবে কি করে। এ অবস্থা চললে প্রায়মারি পাস করে শিক্ষার্থীগণ রিডিং পড়বে কি করে নামতা পারবে কিভাবে? রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক। অর্ধেক বিদ্যালয় চলছে সহকারী শিক্ষককে ব্যবহার করে যেনতেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। কয়েকবছর ধরে এ সংকট চলায় বিদ্যালয়গুলোর শিক্ষা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ভাটা পড়ছে।

উপজেলা বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৩১ হাজার ৮শ ৩৯ জন। এর বিপরীতে সহকারী শিক্ষকসহ মোট অনুমোদিত শিক্ষকের পদ ৯শ ৩৯টি। প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকের পদও শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে তৈরি হয়েছে বিভিন্ন সমস্যা, শিক্ষার মান দিন দিন নিন্মগামী হচ্ছে ।

সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অন্যান্য সহকারী শিক্ষকদের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও মনোযোগ কমছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের শেখার মানেও। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও সচেতন মহলের আশঙ্কা, দ্রুত শূন্য পদ পূরণ না হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে যার প্রভাব পড়বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে।

প্রধান শিক্ষক সংকটের বাস্তবচিত্র দেখা গেছে প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভার
গোদাগাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহিশালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডোমকুলি সরকার প্রাথমিক বিদ্যালয়, কাশিমপুর ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। দিয়াড় মানিকচক, হুনমন্ত নগর, চর নওশেরা ও আষাড়িয়াদহসহ পদ্মার চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে। এসব অঞ্চলের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক বছর ধরে নেই স্থায়ী প্রধান শিক্ষক।
এদিকে মহিশালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাথীর সংখ্যা ৩৮৭ শিক্ষক
পদের সংখ্যা ৯ জন কর্মরত আছেন ৮ জন।
এ শিক্ষা প্রতিষ্ঠন থেকে মোঃ মোস্তেফা কামাল গত ২০২৪ ইং ১৩ ই ফেব্রয়ারী
অবসর গ্রহন করেন। কিন্তু এতদিন প্রধান শিক্ষকের শূন্য পদ থাকায় অভিভাবক ও সচেতন মহল বলেন, যে স্কুলে বছরের পর বছর প্রধান শিক্ষকের পদ শূন্য থাকে সেখানে মানসম্মত উন্নত মাঠদান সম্ভব নয়। ১ শ্রেণীতে ৮০/৯০/১০০ শিক্ষার্থী পাঠদান করা শিক্ষকদের পক্ষে কষ্টকর। এ জন্যই এলাকায় ব্যাংকের ছাতার মত প্রাইভেট স্কুল গড়ে উঠেছে।

চর দিয়াড় মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭০ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন চারজন শিক্ষক। পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্তসংলগ্ন দিয়াড় মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলেন মাত্র পাঁচজন। তবে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মমিনুল ইসলামকে সম্প্রতি বদলি করা হয়েছে।

এ বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন নাহিদ আকতার। তিনি বলেন, ‘নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক সব কাজই আমাকে সামলাতে হয়। দুটি দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে স্বাভাবিকভাবেই পাঠদানে সময় ও মনোযোগ কমে যায়। ফলে শিক্ষার্থীরাও প্রত্যাশিত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রত্যন্ত চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা অনুন্নত। প্রতিদিন পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজের জন্য যাওয়া-আসা করতে চরম ভোগান্তি পোহাতে হয়। এতে অতিরিক্ত সময় অপচয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ক্লান্তির মুখোমুখি হতে হয়।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গোদাগাড়ীতে ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ ১৬৫টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৮২ জন। ফলে শূন্য রয়েছে ৮৩টি প্রধান শিক্ষকের পদ।

অন্যদিকে, সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৯৩৯টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৯২২ জন। অর্থাৎ সহকারী শিক্ষকের ১৭টি পদও শূন্য রয়েছে। তবে অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপাতে পর্যাপ্ত শিক্ষক নেই। বিশেষ করে প্রত্যন্ত চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে এ সংকট বেশি প্রকট।

আষাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দনা খাতুন বলেন, ‘২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করে আসছি। প্রশাসনিক কাজের পাশাপাশি চারজন শিক্ষক নিয়ে নিয়মিত শ্রেণি পাঠদানও চালিয়ে যাচ্ছি। দুটি দায়িত্ব একসঙ্গে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। এর প্রভাব শিক্ষার্থীদের পাঠদানেও পড়ে। আমরা চেষ্টা করলেও তারা অনেক সময় প্রত্যাশিত মানের শিক্ষা থেকে বঞ্চিত হয়। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করা প্রয়োজন।’

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির গোদাগাড়ী উপজেলা সাধারণ সম্পাদক ও ডোমকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষকদের ওপর চাপ বেশি পড়ে। প্রশাসনিক দায়িত্ব পালনের কারণে অনেক সময় তারা শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ঠিকভাবে পাঠদান করাতে পারেন না। তাই প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক থাকা জরুরি।’

মাদারপুর অভিভাবক আরিফ হোসেন বলেন, ‘শিক্ষকদের শিক্ষাঅফিসের কাজ বেশি থাকলে ক্লাসে তার প্রভাব পড়বেই। আমাদের সন্তানরা যেন লেখাপড়ায় পিছিয়ে না পড়ে, সে জন্য দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।’
নাম প্রকাশ না করা শর্তে একজন ভারপ্রাপ্ত প্রধন শিক্ষক জানান, দায়িত্ব পালন করচ্ছি একটাকার কোন লাভ নেই, অফিসে তথ্য দেয়ার ঝামেলা, সহকারী শিক্ষকগন কথা শুনে না, অভিভাকদের কড়া কথা শুনা লাগে। আমার নিজের ক্লাস ঠিকভাবে করতে পারি না। পাঠদান কার্যক্রমে ব্যাপক ঘাটতি হচ্ছে যা শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ করা হলে সমস্যার সমাধান হবে।

গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পানিউন্নয়ন বার্ডের সাবেক পরিচালক মোঃ সাইদুর রহমান বলেন, কথায় বলে যার যেমন প্রধান শিক্ষক তার তেমন প্রতিষ্ঠানের পরিবেশ, যার যেমন প্রতিষ্ঠান তার তেমন ‘প্রধান শিক্ষক, কিন্তু দুঃখের বিষয় বছরের শিক্ষার মানোন্নয়ন থেকে শুরু করে সার্বিক প্রশাসনিক দায়িত্ব, ক্লাসের পাঠদান, স্যানেটেশনসহ—সবকিছুই তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয় যেন দাড় বা মাঝিবিহীন নৌকার মত। সফলভাবে গন্তব্যে যাওয়া যাবে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা বলেন, বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। থাকলে ভাল হতো। এ ব্যাপারে আমার কিছুই করার নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। আশা করছি, খুব শিগগিরই শূন্য প্রধান শিক্ষক পদগুলো পূরণের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘২০০৯ সাল থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিসংক্রান্ত মামলা চলমান থাকায় পদোন্নতি কার্যক্রম স্থবির হয়ে আছে। দীর্ঘ সময় ধরে পদোন্নতি ও শূন্য পদ পূরণ না হওয়ায় বিদ্যালয়গুলোতে এ সংকট প্রকট হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জানান বলেন,” গোদাগাড়ীর বেশীরভাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। জেলা সমন্বয় কমিটিকে জানানো হয়েছে, উপজেলা সমন্বয় কমিটির মিটিং এ ব্যপারে রেজুলেশন করে জেলাতে পাঠানো হয়েছে। প্রাথমিকে নয়, মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিকে প্রতিষ্ঠন প্রধান নেই। পাঠদান ব্যাহত হচ্ছে এব্যপারে উদ্ধোর্তন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত শূন্য পদগুলি পূরন হলে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানগুলির গতি ফিরে আসবে ইনসাল্লাহ।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেনকে মোবাইল করা হলে তিনি রিসিভ না করাই বক্তব্য পাওয়া যায় নি।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin