শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
টেকনাফে মানব পা-চারকারীদের সাথে গু-লি বিনিময়ঃ সেনাসদস্য নিহ-ত নজরুলের কবিতা আমাদের চেতনাকে জাগ্রত করে-জহির উদ্দিন স্বপন ঝালকাঠিতে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বি-তরণ গোদাগাড়ীতে ব্যাংক পিএলসি, উপ-শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন এনসিপির মুলাদী উপজেলার যুগ্ম আহবায়ক হলেন ইঞ্জিনিয়ার জুয়েল খান ঘাটাইলে নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপ-থ গ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হলো ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন মধুপুরে পুলিশের পৃথক দুই অভি-যানে ১৪৩ লিটার চোলাই ম-দ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার – গ্রেফ-তার- ৪

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার  লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টো, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন এবং পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, অনুষ্ঠানে বক্তব্যই বলেন , খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে। #

মাজেদুর রহমান ( মাজদার)
পুঠিয়া, রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin