বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ

শ্রমিক আ-ন্দোলনে পুলিশ ও সাংবাদিকসহ ২ শতাধিক আহ-ত,পরি-স্থিতি নিয়ন্ত্রণে মাই-কিং করছেন থানার ওসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮১ Time View

হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর, রাস্তায় গাড়ি ভাঙচুর, লুটপাট ও সাধারণ মানুষের ওপর হামলার চেষ্টা করার অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম নিজেই রাস্তায় নেমে শ্রমিক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতামূলক মাইকিং করছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল থেকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা, ছয়তলাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-শ্রমিক মুখোমুখি অবস্থান এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি এড়াতে বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা, ছয়তলা, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, আমতলা বাজার ও নয়াপাড়া এলাকায় শ্রমিক অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। গত ছয় দিনে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া সাভার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নাজমুল হুদাসহ প্রায় ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েক দিনের সহিংসতায় সাংবাদিক, পুলিশ সদস্য ও সাধারণ মানুষসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।

এদিকে আশুলিয়ার পাশাপাশি গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী শিল্পাঞ্চলেও শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ছে। বিভিন্ন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ চলাকালে কয়েকটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ, এপিবিএন, বিজিবি ও থানা পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকপক্ষ বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের নিরাপত্তায় তারা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin