শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড ভাঙ্গুড়ায় মাঠ পর্যায়ে সেবারমান অর্জনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আ-লোচনা সভা মাইশার মৃ-ত্যুর ঘটনায় লরি চালক গ্রে-প্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অ-ন্যতম পূরণ ময়মনসিংহে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন-যুক্ত ছিলেন জেলা প্রশাসন টেকনাফে মানব পা-চারকারীদের সাথে গু-লি বিনিময়ঃ সেনাসদস্য নিহ-ত নজরুলের কবিতা আমাদের চেতনাকে জাগ্রত করে-জহির উদ্দিন স্বপন ঝালকাঠিতে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বি-তরণ গোদাগাড়ীতে ব্যাংক পিএলসি, উপ-শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন এনসিপির মুলাদী উপজেলার যুগ্ম আহবায়ক হলেন ইঞ্জিনিয়ার জুয়েল খান

মধুপুরে পুলিশের পৃথক দুই অভি-যানে ১৪৩ লিটার চোলাই ম-দ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার – গ্রেফ-তার- ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার এসআই রফিকুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এসআই কামরুল ইসলাম ও এসআই আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে জলছত্র এলাকার শুভ দাসের (২৩) বসতঘরে তল্লাশি চালিয়ে ৮২ লিটার দেশীয় চোলাইমদ এবং একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ৪০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ ঘটনায় হীরা লাল গৌড় (৪৮), শ্রীকৃষ্ণ গৌড় (২৯) ও শুভ দাসকে আসামি করে মধুপুর থানায় মামলা নম্বর-৬ (তারিখ ৪ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে।
অপরদিকে, একই এলাকার নয়াপাড়ায় নারায়ণ বর্মনের (৪৯) বসতঘরে অভিযান চালিয়ে ৬১ লিটার চোলাইমদ ও একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ৫০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণ বর্মন ও হারুন অর রশিদকে (৫০) আসামি করে মধুপুর থানায় মামলা নম্বর-৭ (তারিখ ৪ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক দুটি মামলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/২৪(গ) ধারায় দায়ের করা হয়েছে।
মধুপুর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin