শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড ভাঙ্গুড়ায় মাঠ পর্যায়ে সেবারমান অর্জনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আ-লোচনা সভা মাইশার মৃ-ত্যুর ঘটনায় লরি চালক গ্রে-প্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অ-ন্যতম পূরণ ময়মনসিংহে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন-যুক্ত ছিলেন জেলা প্রশাসন টেকনাফে মানব পা-চারকারীদের সাথে গু-লি বিনিময়ঃ সেনাসদস্য নিহ-ত নজরুলের কবিতা আমাদের চেতনাকে জাগ্রত করে-জহির উদ্দিন স্বপন ঝালকাঠিতে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বি-তরণ গোদাগাড়ীতে ব্যাংক পিএলসি, উপ-শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন এনসিপির মুলাদী উপজেলার যুগ্ম আহবায়ক হলেন ইঞ্জিনিয়ার জুয়েল খান

এনসিপির মুলাদী উপজেলার যুগ্ম আহবায়ক হলেন ইঞ্জিনিয়ার জুয়েল খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বরিশালের মুলাদী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন চরকালেখান ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান।

দলের নতুন এ দায়িত্ব পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য মো. নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) মো. আয়মান রাহাত, বরিশাল জেলার আহবায়ক আবু সাঈদ মুসা, সদস্য সচিব আবু সাঈদ ফেরদাউস, যুগ্ম আহবায়ক এমএ আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান বলেন, মুলাদী উপজেলায় আমার প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের পাশে থাকা এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে তিনি (জুয়েল) সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।

চরকালেখান ইউনিয়নের সন্তান হিসেবে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং মুলাদী উপজেলায় একটি জনবান্ধব রাজনৈতিক ও সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ইঞ্জিনিয়ার জুয়েল খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin