বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন

সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় অবদান, বর্ষসেরা অ্যাওয়ার্ড পেলেন সাব্বির

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭০ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি

সাংবাদিকতা, শিক্ষাদান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকায় ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন মোঃ সাব্বির আহমেদ। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক অভয়নগরের ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন তিনি। পত্রিকাটির ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন সাব্বির।

গত ৩১ অক্টোবর রাজধানী ঢাকার ধানমন্ডি-২৭ এলাকার ড্যাফোডিল প্লাজায় জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা ও সংগঠক হিসেবেও পরিচিতি রয়েছে সাব্বির আহমেদের। তিনি সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক এবং পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার, যুবসমাজকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা, অসহায় মানুষের সহায়তা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করছেন তিনি। তরুণদের প্রশিক্ষণ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিভিন্ন মানবিক উদ্যোগেও ভূমিকা রাখছেন।

সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার প্রবণতা তরুণদের মধ্যে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে সংগঠনের মাধ্যমে যুবকদের ঐক্যবদ্ধ করে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা সময়োপযোগী উদ্যোগ।

অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাব্বির আহমেদ জানান, এ সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের সমস্যা, সম্ভাবনা ও এলাকার উন্নয়নের চিত্র সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চান তিনি। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার প্রসারেও ভবিষ্যতে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin