বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শো-ভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে অবস্থিত জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এ আয়োজনকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয়েছে আনন্দ শোভাযাত্রা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়। বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি ও আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যানার নিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শিকারপুর বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পূনমিলনীর বিষয়ে প্রধান শিক্ষক সেকান্দার আলী হাওলাদার বলেন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানাই। অভিভাবক সদস্য জাহিদ সিকদার পূর্নমিলনীর সকল শিক্ষার্থী অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান।

আগামী ৫ নভেম্বর থেকে পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য সিকদার ফার্মেসির মো. রামিম সিকদার (০১৯২৪-৪৪৭৩৯৯) এবং রূপসী বাংলার মো. জসিমের (০১৬২৪-৮২২৫২২) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাচ প্রতিনিধিদের মাধ্যমেও নিবন্ধন করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin