বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রকৌশলী বিলালুর রহমানের শো-ডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৬ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এরই ধারাবাহিকতায় পার ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী বিলালুর রহমানের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল ও ভ্যান নিয়ে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ ও সহযোদ্ধাদের গতকাল বিকাল ৪ ঘটিকায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল শো-ডাউনটি অনুষ্ঠিত হয়। শোভা যাত্রাটি হাটগ্রাম বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ করতালি ও স্লোগানের মাধ্যমে বিলালুর রহমানকে অভিনন্দন জানান।
ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি পুনরায় হাটগ্রাম বাজারে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাপনী সভায় প্রকৌশলী বিলালুর রহমান তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, “জনগণের এই অভূতপূর্ব সাড়াই প্রমাণ করে তারা পার ভাঙ্গুড়া ইউনিয়নে একটি আধুনিক, সুপরিকল্পিত এবং জনবান্ধব নেতৃত্ব দেখতে চায়। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এর মাধ্যমেই সফলভাবে শেষ হয় নির্বাচনী প্রচারণা কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin